বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আওয়ামিয়াহ অঞ্চলে মানবাধিকার বিষয়ে সক্রিয় ‘খালেদ আল-লোবাদ’কে হত্যার উদ্দেশ্যে সৌদি নিরাপত্তা বাহিনী’র হামলায় তিনি গুরুতর আহত হন। সৌদি সরকারী বাহিনী’র হামলায় তাদের ছোড়া এলোপাতাড়ী গুলিতে মাথা সহ শরীরের কয়েকটি স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
স্বৈরাচারী সরকারের সৈন্যরা ‘খালেদ লোবাদ’ আহত হওয়ার পর তাকে গ্রেপ্তার করেছিল। গতরাতে তার শাহাদাতের খবর প্রকাশ করা হয়েছে।
নিম্নে খালেদ লোবাদের উপর হামলা এবং তার আহত হওয়ার স্থানের কিছু ছবি দেওয়া হল। এ ছবিগুলো সৌদি আরবের ফেইসবুক ইউজারদের কর্তৃক প্রকাশিত হয়েছে।













বলাবাহুল্য, সৌদি আরবের স্বৈরাচারী সরকার রাজনৈতিক ব্যক্তিত্বদের গ্রেপ্তার করা ছাড়াও বিগত সপ্তাহগুলোতে স্বৈরাচারী সরকার বিরোধীদেরকে তীব্রভাবে দমন করছে।
আরবীয় মানবাধিকার তথ্য বিষয়ক এক সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবের পূর্ব অঞ্চলে শান্তিপূর্ণ মিছিলের শুরু হতে এ পর্যন্ত ২০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১৫০ জন ব্যক্তি এখনও আটক রয়েছেন।
এছাড়া সৌদি আরবের ন্যায়বিচার বিষয়ক মানবাধিকার সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এদেশের ২৪ জন কিশোরকে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ এবং বাকস্বাধীনতার পক্ষে শ্লোগান দেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, সৌদি সৈন্যরা ৩ দিন পূর্বে এদেশের শিয়া আলেম ‘হুজ্জাতুল ইসলাম শেইখ হুসাইন আল-রাজী’কে গত শুক্রবার অবমাননাকর মার্কিন চলচ্চিত্রের প্রতিবাদে আহসা অঞ্চলে আয়োজিত মিছিলে অংশগ্রহণের অপরোধে গ্রেপ্তার করেছিল। তাকে জিজ্ঞাসাবাদের পর গতকাল তাকে মুক্তি দেওয়া হয়েছে।#